স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সভায় সুনামগঞ্জ জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নূরুল হুদা মুকুট’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিটের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, সদস্য অ্যাড. রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড. স্বপন কুমার দেব, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, সদস্য অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।


