সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীনকে সভাপতি ও সাদিকুর রহমান সনিকে সাধারণ সম্পাদক করে সমকাল সুহৃদ সমাবেশের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা শহরে অবস্থানরত সমকালের সকল সুহৃদদের বৈঠকে এই কমিটি গঠন হয়।
নতুন কমিটির ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়েছে। উপদেষ্টারা হলেন- অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, ইকবাল কাগজী, কুমার সৌরভ, অঞ্জন চৌধুরী, পঙ্কজ দে ও জাহাঙ্গীর আলম।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি দেবাশীষ তালুকদার শুভ্র ও রায়হান-ই জান্নাত রীপা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খান রকি ও রুবাইয়া আলতাফ নূরা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলাউর রহমান, অর্থ-সম্পাদক সুমন রায়, সহ-অর্থ সম্পাদক শেখ মঈনুদ্দিন বরাত, দফতর সম্পাদক আলআমিন, সহ-দফতর সম্পাদক সামিউল হক সামি, সাহিত্য সম্পাদক আহমেদ মামুন, সহ-সাহিত্য সম্পাদক তুষার তালুকদার, প্রচার-প্রকাশনা সম্পাদক পুলক রাজ, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৌমিত্র চৌধুরী সাগর, ক্রীড়া সম্পাদক বায়েজিদ গোস্বামী, সহ-ক্রীড়া সম্পাদক ইফতেকার সাজ্জাদ পিয়াল, সমাজকল্যাণ সম্পাদক লিপসন আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক কামরান আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ আহমেদ, নারী বিষয়ক সম্পাদক রেদুয়া আক্তার শিমু, সহ-নারী বিষয়ক সম্পাদক পারমিতা রায় পূর্বা, পরিবেশ সম্পাদক তপু তালুকদার, সহ-পরিবেশ সম্পাদক আকরাম সরকার, পাঠচক্র সম্পাদক সজিব দে, সহ-পাঠচক্র সম্পাদক আনোয়ার হোসেন।
নির্বাহী সদস্য অভিজিৎ রায়, আবিদ খান হৃদয়, জুবায়ের খান, আরিফুল হক খান, অয়ন চৌধুরী, রুমেন চৌধুরী, নন্দিনি দাস তিথি, শাওন দাস, বশির খান, কংকন দাস, রূপক দাস, সাব্বির আহমেদ, তাইবা তারানুম সিনথিয়া, সীমান্ত দাস, লিকন আহমদ, আমিনুল হক, মিঠুন তালুকদার, বীথি রানী দাস ও সাদিকুর রহমান খান রুবেল। সভায় সিদ্ধান্ত হয় ৩ জন সদস্য জেলা কমিটির পরবর্তী সভায় কো-অপ্ট করা হবে।