দক্ষিণ সুনামগঞ্জে স্বাস্থ্য উদ্যোক্তাদের কর্মশালা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জে দক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা (প্রাইভেট সিএসবিএ)-এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শান্তিগঞ্জ বাজার এলাকায় এফআইভিডিবি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে কেয়া-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রোগ্রাম।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, পরিবার পরিকল্পনা বিভাগের          উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, কেয়ার ইউকের হেল্থ প্রোগ্রামের সিনিয়র একাউন্টস ম্যানেজার মিসেস কেট লুইস বারওয়াইজ, পার্টনারশিপ শবনম আমিনি, জিএসকে’র হেড অব কমিউনিকেশনস মিসেস রুমানা আহমেদ, ডা. বিশ্বজিৎ গোলদার।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কেয়ার-এর প্রোগ্রাম ম্যানেজার শংকু রাজ মজুমদার। এ ছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জের প্রাইভেট সিএসবিএ শিবলী বেগম।