‘সত্য পথের সিড়ি বা চিরকালীন মুক্তি পথের দিশা’ গ্রন্থের মোড়ক উম্মোচন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী পরিচালক (অর্থ) ও বিশিষ্ট লেখক, গবেষক শাহ্্ মো. রেজাউল আবেদীন রচিত ‘সত্য পথের সিড়ি বা চিরকালীণ মুক্তি পথের দিশা’ গ্রন্থের মোড়ক উম্মোচক করা হয়েছে। মঙ্গলবার সিলেট শহরের খুলিয়াপাড়াস্থ লেখকের বাসভবনে বইটির মোড়ক উম্মোচন করা হয়।
বইটিতে ইসলামের বিভিন্ন উপাদান-ঈমান, আমল, ইবাদত সম্বন্ধে সাবলিল ভাষায় বিস্তারিত লেখা হয়েছে।    
ইসলাম ও সত্যের আলোকে মানুষের ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সুধি সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মত প্রকাশ করেন। বইটি বর্তমানে সিলেটের বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি