কাদিপুর প্রিমিয়ার লীগের উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের কাদিপুর প্রিমিয়ার ফুটবললীগ (কেপিএল) ২য় আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের দক্ষিণের মাঠে লীগ পদ্ধতির এ খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি রনজিত সূত্রধর, স্বেচ্ছােসেবক দলের সিনিয়র সহ সভাপতি কামাল পারভেজ সাজন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছােসেবক      দল নেতা ইসলামুল হক জয়েন, ছাত্রদলের নেতা জহিরুল ইসলাম, মামুনুর রশীদ মামুন, ইমরান হোসেন, শাহ্ নেওয়াজ, ছয়ফুল, টিম ম্যানাজার মুবিন সিদ্দিকী, আবদুল মুকিত, আবদুল বাছির, গণমাধ্যমকর্মী আলাল হোসেন, পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জানে আলম, খেলোয়ার মাসায়ূদ আহমদ, মেহেদি হাসান রনি, শরীফ আহমদ মুন্না, শাকির আহমদ, ওয়াহিদ সিদ্দিক ও আবদুল মালিক প্রমুখ।
খেলা পরিচালনা করেন জাকারুল হক জাকার, আলতা মিয়া ও জিয়াউল হক।