দক্ষিণ সুনামগঞ্জ অফিস
মুসলমানদের পবিত্র বাইতুল মোকাদ্দাস আকসা মসজিদ ঘিরে উঠা জেরুজালেম শহরকে মার্কিন প্রেসিডেন্ট ট্রা¤প ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে মিছিল শেষে শান্তিগঞ্জ বাজারে উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক
শায়খ মাও. আফসার উদ্দীনের সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম নেতা মাও. মনিরুল ইসলামের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাও. হাম্মাদ আহমদ গাজীনগরী, হেফাজতে ইসলাম নেতা ও দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, দ. উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, বিএনপি নেতা আবুল কালাম, হেফাজতে ইসলাম নেতা মাও. আব্দুল হাই, শায়খ মাও. ইসকন্দর আলী, মাও. খলিলুর রহমান, শান্তিগঞ্জ জামে মসজিদের ইমাম হাফিজ জিয়াউর রহমান সহ এলাকার উলামায়েকেরাম ও স্থানীয় ব্যক্তিবর্গ ।


