বিজয় দিবস পালনে জেলা কৃষক লীগের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। গতকাল মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিক হয়।
জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায়   প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য মাঈনুল হক, মফিজুল হক, রিংক চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, খসরু ওয়াহিদ চৌধুরী, রফিকুল ইসলাম কালা মিয়া, তাহের উদ্দিন, সালাম আক্তার চৌধুরী, কুতুব উদ্দিন, রোকন মিয়া প্রমুখ।
সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে জেলা কৃষক লীগের পক্ষ থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ পৌরসভা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠনের জন্য সভায় আলোচনা হয়।