নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন -শামীমা শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
কৃষক লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী শামীমা শাহরিয়ার মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নেরে বিভিন্ন গ্রামে নারীদের সাথে উঠান বৈঠক করেছেন। কৃষক লীগের গ্রাম কমিটি গঠন উপলক্ষ্যে উঠান বৈঠকে স্থানীয় নারীদের সাথে মতবিনিময় করেন তিনি।
আয়োজিত উঠান বৈঠকে অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘ আপনারা প্রতিদিন আপনাদের নামাজের সময়, প্রার্থনার সময় প্রিয়জনদের নামের সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামটিও রাখবেন। এদেশের শত্রুরা দেশে বিদেশে বসে প্রতিনিয়ত শেখ হাসিনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে নারীদের কাঙ্খিত উন্নয়ন হবে না। তাই নারীদের ক্ষমতায়নে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করুন। ’
তিনি বেহেলী ইউনিয়নের হরিয়ারপুর, ইসলামপুর, চন্ডীপুর, শিবপুর, রাধানগর, রহমতপুর, রাজাপুর,
মশালঘাটসহ বেশ কিছু গ্রামে উঠান বৈঠক করে ১০১ সদস্য বিশিষ্ট কিষাণী কমিটি গঠন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, যুগ্ম আহবায়ক শামছুল আলম, কৃষক লীগ নেতা জালাল উদ্দিন, আল মামুন, আব্দুল কাইয়ুম, ছাত্র লীগ নেতা তারেক, নারী নেত্রী মাজেদা বেগম , তাহমিনা বেগম, আসমা আক্তার, এলাচি বেগম, রিতা বেগম, রহিমা বেগম, সালমা বেগম, জয়তুন নেচ্ছা, কাকল বিবি, কাজল বেগম প্রমুখ।