দ. সুনামগঞ্জে মদসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ৮ লিটার চুলাই মদ সহ দুই মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাগল রবি দাসের ছেলে পালন রবি দাস (২৫), ও জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কামলাবাজ গ্রামের রামপতি রবি দাসের ছেলে নরেশ রবি দাস (২৮)।
জানা যায়, বৃহ¯পতিবার বেলা ১১টায় গোপন     
 সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে এএসআই জাকির হোসেন, এএসআই জিয়াউর রহমান সহ একদল পুলিশ উপজেলার কুতুবপুর গ্রামের পাগল রবি দাসের বাড়িতে অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় পালন রবি দাস ও নরেশ রবি দাসকে গ্রেফতার করেন। এসময় অভিযান চালিয়ে ৮লিটার চুলাই মদ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জগৎজ্যোতি চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তাদের বিরোদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’