দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে আলোর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পাগলা বাজারের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকাল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খ মাও. আকবর আলী, হাফিজ মাও. মুশাহিদ আহমদ।ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি সালমান মনসুরপুরী ভারত। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস জামেয়া তাওয়াক্কুলিয়া রেংগা সিলেটের উস্তাদুল মুহাদ্দিসীন আলামা শিহাব উদ্দীন। তাফসীর পেশ করবেন হযরত মাও. রশিদ আহমদ ঢাকা, হাফিজ মাও. ফজলুর রহমান হবিগঞ্জী, মাও. আব্দুল জলিল ফরিদী ঢাকা। ওয়াজ মাহফিলে আরও দেশ বরণ্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।


