‘২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে’

দোয়ারাবাজার প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন দেখেছে। আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছে দিচ্ছে। আগামী ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে যাবে।  কেউ বিদ্যুতহীন থাকবেন না।’
তিনি বলেন, ‘এ দেশ আর কেউ ধর্মের দোহাই দিয়ে রাষ্ট ক্ষমতায় যেতে পারবে না। ধর্মের দোহাই দিয়ে আর কচু পাতায় ধানের শীষ দেখিয়ে এ দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’
শনিবার বিকেলে জলসি গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাতক -দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস      
আলী বীর প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক চেয়ারম্যান আব্দুল খালেক, অধ্যক্ষ একরামুল হক, জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন,  উত্তর কুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, কামরুজ্জামান রুবেল, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর মিয়া, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, সাহাব ইদ্দিন, মিজানুর রহমান কালা মিয়া, সাবেক ইউপি সদস্য জিয়াউল হক, ইউপি সদস্য মো. আবুল কালাম, জালু মিয়া, প্রতাব চন্দ্র দাস, আব্দুল নুর, সুলতান মিয়া, এলিম উদ্দিন, আব্দুর রহমান, গৌসুল ইসলাম, রুহুল আমিন, মো.আশিক রাজা চৌধুরী, অশোক কুমার দাস, ছানাউল্লাহ সানুর, উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম শহিদ, যুবলীগ নেতা আলী আকবর, আতাউর রহমান, জাবেদ নকিব।
এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।