ইনান ইসমাম হোসেন চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার    
একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর বড় পুত্র ইনান ইসমাম হোসেন চৌধুরী লক্ষণশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হবতপুর বাজারে মতবিনিময় সভা করেছেন।
রবিবার বিকালে লক্ষণশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হবতপুর বাজারে একটি দোকানে তিনি মতবিনিময় সভা করেন।
হবতপুর গ্রামের মুরুব্বি রশিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সুনামগঞ্জ ৪ আসনের সম্ভাব্য প্রার্থী ইনান ইসমাম হোসেন চৌধুরী, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন, বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম  
মস্তফা, বিশ^ম্ভরপুর উপজেলার আইন বিষয়ক সম্পাদক রকিবুল হাসান, কৃষি সম্পাদক সিরাজ মাস্টার, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ, জেলা যুব সংহতির সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক কমিশনার ওমর ফারুখ, জাতীয় পার্টির নেতা সুয়েব আহমদ, নবী হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, নুরুজ্জামান, আশরাফুল, সাব্বির, এনাম আহমদ শাহরুখ প্রমুখ। মতবিনিময় সভা শেষে তিনি হবতপুর বাজার ও গাঙ্গপাড়হাটিতে গণসংযোগ করেন।