স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে হবে। মোস্তাক চক্র আওয়ামী লীগ ও বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র করছে। সবাইকে সজাগ থাকতে হবে, সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সোমবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গ্রামের প্রবীণ মুরব্বী ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্যা রওশন আরা বেগমের পরিচালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা
শীলা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, কাঠইর গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান, মোছা. জমিরুন নেছা, আবুল কালাম প্রমুখ।
উঠান বৈঠকে নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শীলা কাঠইর গ্রামের মহিলা সমবায় সমিতির উন্নয়নে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
- বিশ্বম্ভরপুর বাজারে অগ্নিকান্ড-অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- ইভটিজিংয়ের খবর পেলেই এ্যাকশনে যাবেন -ড. জয়া সেনগুপ্তা


