দিরাই প্রতিনিধি
দিরাইয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সরদার গোলাম মোস্তফা রুমী এবং নীখিল রঞ্জন দাসের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবউল্লাহ জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন লস্কর, দিরাই থানার ওসি মোস্তফা কামাল, অ্যাড. সোহেল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাড. অভিরাম তালুকদার,
রঞ্জন কুমার রায়, তাজুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মতিউর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য মহিবুর রহমান তালুকদার, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, শাহাজাহান সরদার, বদরুজ্জামান, শিক্ষক অনিন্দিতা রায়, জিতু মিয়া, শিক্ষার্থী নুরজাহান আক্তার মিতু প্রমুখ।
সভার শুরুতে গত ১৬ ডিসেম্বর রাতে নিজ বাসায় কথিত প্রেমিকের হাতে খুন হওয়া হুমায়রা আক্তার মুন্নীর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, রাস্তার ইভটিজারদের সমূলে উৎখাত করা হবে। স্কুলগামী শিক্ষার্থীদের সকল প্রতিবন্ধকতা দূর করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্নীর মত আর কোন মেয়েকে যাতে অকালে ঝরে যেতে না হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মুন্নী হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্কুল কলেজের মেয়েরা রাস্তায় কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার হলে খবর পাওয়া মাত্রই আপনারা এ্যাকশনে যাবেন। এবিষয়ে কোন ছাড় নেই, হোক না সে যত বড়ই শক্তিশালী। নারী শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।’ বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হুমায়রা আক্তার মুন্নীর বিষয়ে ঘটনার আগে পুলিশকে জানানো হয়নি। ঘটনার দুদিন আগে ঘাতক যখন তার বাসায় গিয়ে নিজের শরীরে আঘাত করে আত্ম হত্যার হুমকি দিয়েছিলো তাও তার পরিবার পুলিশকে জানায়নি। পুলিশকে জানালে হযতো এমনটি ঘটতোন। স্কুলের সামনে অভিযোগ বক্স স্থাপন করা হবে, ছাত্রীরা নাম পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারবেন। অভিযোগ অনুযায়ী পুলিশ তা সাথে সাথে তদন্তের মাধ্যমে এ্যাকশন নেবে ।
- ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করুন -ব্যারিস্টার ইমন
- নির্বাচন নিয়ে দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির অভিযোগ


