ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় কালীজানা গ্রুপ জলমহালের তীরবর্তী সরকারি ভূমিতে হিজল করচ গাছের চারা রোপন করা হযেছে। মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আড়াই শতাধিক গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হযরত আলী, চেইনম্যান আব্দুল হাই, বীর দক্ষিণ মৎসজীবি সমবায় সমিতির সভাপতি মো. দুলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বারেক ছোটন প্রমুখ।


