বিশ্বম্ভরপুরে হুইল চেয়ার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
লন্ডন ভিত্তিক গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলায় গরীব অসহায় ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. মাও. শেখ ছালেহ আহমদ হামিদী ২৪টি হুইলচেয়ার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মুফতি আজিজুল হক ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাও. সাফি উদ্দীনের    
মাধ্যমে প্রদান করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া প্রমুখ।