দৈনিক আজকালের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
দৈনিক আজকালের খবরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
জেলা প্রতিনিধি আমিনুল হক’র পরিচালনায়   
বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, প্রথম আলো জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশীদ, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, সৈনিকলীগ সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাংবাদিক আল আমিন, চ্যানেল এস প্রতিনিধি ফোয়াদ মনি, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শহীদনুর আহমেদ, আব্দুল কাইয়ূম, হাওরাঞ্চল স্টাফ রিপোর্টার আলাউর রহমান, ছালদল নেতা রায়হান উদ্দিন, ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।