বিশ্বম্ভরপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ঝড়ে বিধ্বস্ত ঘর চাপা পড়ে সলুকাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিহত শিশু তানজিনা আক্তার (১৩) এর বাড়িতে গিয়ে তিনি শোকার্ত স্বজনদের সমবেদনা জানান।   এসময় তিনি নিহত তানজিনার বাবা ফজর আলীর ভাঙা বসত ঘর মেরামতের জন্য    আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন। পরে তিনি স্থানীয় এলাকার আরো কেশ কিছু গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান। জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুতসহ স্থানীয় এলাকার গণ্যমান্য লোকজন।
পরে তানজিনার বাবা  ফজর আলী বিকালে জেলা প্রশাসকের সাথে তার বাসভবনে দেখা করেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এসময় ফজর আলীকে নগদ অর্থ সহায়তা দেন এবং আরও সহযোগিতা করবেন বলে জানান।
ছুটির ঘোষণা
মহান মে দিবস উপলক্ষে আজ দৈনিক সুনামগঞ্জের খবরের সকল বিভাগ বন্ধ থাকবে। তাই ২ মে সোমবার পত্রিকা প্রকাশিত হবে না।    -সম্পাদক