ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়নের মধ্যে পিইসি পরীক্ষার ফলাফলে টেটিয়ারচর লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন বরাবরের মতো এ বছরও শীর্ষ স্থান ধরে রেখেছে। ২১ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগসহ ৭টি জিপিএ-৫ ও বাকী শিক্ষার্থীরা সাফল্যের সাথে
এ গ্রেডে উত্তির্ন হয়েছে। গত বছরও এ প্রতিষ্ঠান ৭টি জিপিএ-৫ ও বাকীরা এ গ্রেডে উত্তির্ন হয়েছিল। ধারাবাহিক ফলাফল অব্যাহত রাখায় এ শিক্ষা প্রতিষ্ঠানটি সকলের প্রসংশা কুড়িয়েছে। প্রতিষ্ঠানের প্রধান আলী আসগর আরো ভাল ফলাফল করতে এলাকার সকলের সার্বি সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


