জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ মিছিল করেছে।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লা আল নোমানের নেতৃত্বে উকিড়পাড়াস্থ লতিফা কমিউনিটি সেন্টার থেকে মিছিল শুরু করে আলীমাবাগের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লা আল নোমান, সাবেক ছাত্রনেতা হোসেন আমীর, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর, মিনারুল, মুছিউর রহমান জুনেদ, এ কে সোহাগ, আল মেনন, তারেক আহমদ, সাদিকুর রহমান স্বপন, সুমন, এস আলম, রুহুল আমীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি