অটিস্টিক শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে প্রাক-প্রাথমিক পাঠ্য বই, খাতা, স্বরবর্ণ-ব্যঞ্জন বর্ণ, বিভিন্ন প্রাণীর ফ্লিপ চার্ট বিতরণ করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার সময় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক ইব্রাহীম আল মামুন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট       
(ফিজিও থেরাপী) মো. তানজিল হক, উন্নয়নকর্মী ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুল হক সরকার।  প্রেস বিজ্ঞপ্তি