স্টাফ রিপোর্টার
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাইযেন কনভেশন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং ন বিপিএটিসি এর উপপরিচালক মোঃ আতিকুজ্জামান এর সঞ্চালনায় কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএটিসি এর এমডিএস (অতিরিক্ত সচিব) রঞ্জিৎ কুমার সেন,এনডিসি।
বৃহস্পতিবার সকাল ১০ টায় কনভেশনে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ড. জোবায়ের এনামুল করিম।
কর্মশালায় কাইজেন দর্শনের আওতায় গতবছর জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহিত ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনের পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করা হয়।


