দৌঁড় প্রতিযোগিতায় ধর্মপাশার ইয়াসিনের সাফল্য

ধর্মপাশা প্রতিনিধি
৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইয়াসিন আরাফাত ১০০ ও ২০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় পৃথক পৃথকভাবে প্রথম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার জেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ইয়াসিন। ইয়াসিন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা সাইফুর রহমান কাঞ্চনের ছেলে।
জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবদুল মালেক খান বলেন, ‘ইয়াসিনের এমন সাফল্যে আমরা আনন্দিত। ইয়াসনি গত বছর জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই।