বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রেডক্রিসেন্টের সেক্রেটারী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পাট ও সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী অ্যাড. মতিউর রহমান পীর। এ সময় তার সাথে ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা জাপা নেতা মুসলিম জামান, উপজেলা আ.লীগ নেতা গৌরাঙ্গ পন্ডিত, আমান উল্লাহ, মুক্তিযোদ্ধা আ. আজিজ, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান আলাল।