ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক পাষ- মা তাঁর নবজাতক কন্যা শিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজগাবী গ্রামের একটি পুকুর থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মা কুলসুমা আক্তারকে আটক করেছে পুলিশ। কুলসুমা আক্তার ওই গ্রামের কৃষক শাহাজুল মিয়ার স্ত্রী।
জানা যায়, গত শনিবার গভীর রাতে শাহাজুল মিয়ার পরিবারে ওই কন্যা শিশুটির জন্ম হয়। কিন্তু শিশুটির মা কুলসুমা আক্তার গত সোমবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের চোখকে ফাঁকি দিয়ে বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে শিশুটিকে ফেলে দেয়। শিশুটির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী ঘটনাটি থানা পুলিশকে জানায়। পরে ধর্মপাশা থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ওই গ্রামে গিয়ে শিশুটির মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা শিশুটিকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনদের সহায়তায় ওই পুকুরে জাল ফেলে শিশুটির লাশ উদ্ধার করেন। শিশুটির বাবা শাহাজুল মিয়া জানান, তাঁর স্ত্রী কেন এমনটি করলো তিনি তা বুঝতে পারছেন না।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, কুলসুমা আক্তার শিশুটিকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। এ হত্যাকা-ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মাকে আটক করা হয়েছে।


