দ. সুনামগঞ্জে সাংবাদিক মমতাজের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার নাজিম কাজী এম জমিরুল ইসলাম মমতাজের মায়ের মৃত্যুতে ইসালে সাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকাল ৫টায় উপজেলার জয়কলস ইউনিয়নের পবিত্র মেরাজুন্নবী (সঃ) দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার আয়োজনে  আনার কলি রেস্তোরা শান্তিগঞ্জ বাজারে ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের সহ সভাপতি সৈয়দ আহমদ’র সভাপতিত্বে, সহ নাজিম ক্বারী আলী মো. ইউসুফ’র পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুরুব্বী মাও. আব্দুস সাত্তার, প্রেসক্লাব সাধারণ স¤পাদক মোশাহিদ আহমদ, শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সমাজসেবী খান মুহাম্মদ মাহির, মাষ্টার বারিক, ব্যবসায়ী মইন উদ্দীন সহ প্রমুখ।