পাগলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ডোবার পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে ফকির আলী (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের মো. আমিরুল হকের ছোট ছেলে। বৃহস্পতিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ফকির আলী ও তার বন্ধুরা মিলে বিকাল ৩টার দিকে গোসল করতে বাড়ির সামনে ডোবায় নামে। অন্যরা গোসল শেষে উঠলেও খোঁজ মিলেনি ফকির আলীর। পরে তার বন্ধুদের দেওয়া তথ্যমতে পানিতে খোঁজা খুঁজি করে প্রায় দেড় ঘণ্টা পর ডুবা থেকে   তার লাশ উদ্ধার করা হয়
এব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইনাতনগর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। তাই পারিবারিক ভাবে লাশের দাফন সম্পন্ন হবে।