জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাহে রমজান উপলক্ষে দরিদ্র লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার আইডিয়াল ভিলেজ ফোরাম নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজার শিরিন কমিউনিটি সেন্টারে দরিদ্র মানুষের মধ্যে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ফোরামের সভাপতি মুজাক্কির হোসাইনের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ও সম্পাদক মীর বরকত আকবরের যৌথ পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়ন ওয়াল ট্রাস্ট ইউকে এর সভাপতি ও ফোরামের উপদেষ্টা মাহবুবুল হক শেরীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফোরামের উপদেষ্টা জাগ্রত মুসলিম জনতার আহবায়ক মহিউদ্দিন এমরান, স্বদেশ যুব সংঘের সভাপতি সাদিকুর রহমান ছাদ, শিরিন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক আব্দুল ওয়াহাব, মীরপুর হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল মানিক, ক্রীড়া সংগঠক জহুর মিয়া। অনুষ্ঠানে ১৭০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


