বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপির চিনাকান্দি এলাকার কৃষক মো. সুমনের জমিতে সিনজেনটা লি. এর আয়োজনে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সিনজেনটা ১২০৩ জাতের হাইব্রিড জাতের ধান কর্তন করা হয়।
সিনজেনটা লি. এর উপজেলা শাখার অফিসার শামীম হোসেনের সভাপতিত্বে ও সেল্স সেকশন অফিসার সুলতান আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার দাশ।
বক্তব্য রাখেন ১২০৩ ধান জাতের প্রদর্শনী খামারের কৃষক মো. সুমন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শামসুল আলম বিধু, উপজেলা যুবলীগ সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সিনজেনটা স্ট্রকিষ্ট আফতাব উদ্দিন ভূইয়া, রিটেইলার জামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য ত্রিশ শতক জমিতে (এক বিঘা) ৩০ মন ধান উৎপাদন হয়েছে। বক্তাগণ উক্ত হাইব্রিড ধান চাষা বাদ করে কৃষকদের বেশি লাভমান হওয়ার আহবান জানান।


