স্টাফ রিপোর্টার
শহরের আরপিননগরে শনিবার রাতে একটি হিরো ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আরপিননগর সৈকত-৫১ আ/এ, এর বাসিন্দা আমির হোসেন রবিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। (জিডি নং-১২২০, তারিখ-২০.০৫.২০১৮ ইং)
সদর থানার জিডিতে উল্লেখ করা হয়েছে, আমির হোসেন শনিবার রাত ১১ টায় সময় তার মোটরসাইকেলটি বাসার সামনে রেখে বাসার ভেতরে যান। প্রায় আধঘণ্টা পর ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই। অনেক খোঁজাখুঁজি করে রবিবার রাত পর্যন্ত মোটরসাইকেলের সন্ধান পাননি তিনি।


