জগন্নাথপুর প্রতিনিধি
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগন্নাথপুরের সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য হিরন মাহমুদ নিপুর মুক্তির দাবিতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। ছাত্রলীগ নেতা রুমেন আহমদ এর সভাপতিত্বে ও তোহা চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, আব্দুল মুকিত, মাহমুদুল তালুকদার হিবলু, পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, মাছুম আহমদ, রাশিদ আহমদ মুরাদ, মুক্তার মিয়া প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে ছাত্রলীগ নেতা নিপুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।


