ইসহাকপুর হাইস্কুলে ক্যান্টিন স্থাপনের প্রতিশ্রুতি সজীব রঞ্জন দাশের

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার ইহসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপন করে দেয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ। বিদ্যালয়ের ১৯৯১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে ছাত্র-ছাত্রীদের জন্য এই ক্যান্টিন স্থাপনের ঘোষণা করেন তিনি।
বুধবার বিকালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের উন্নয়নে খুব শীঘ্রই এটা স্থাপনের প্রতিশ্রুতি দেন সজীব রঞ্জন দাশ। এসময় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাহের, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাসুম আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।