কৃষি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে পোস্টকার্ড ক্যাম্পেইন

আসন্ন বাজেটে  কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে দেশব্যাপী পোস্টকার্ড ক্যাম্পেইন চলছে। এতে মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা একাত্বতা প্রকাশ করেছে। এ উপলক্ষে বুধবার বিকেল ৫টায় মহিলা পরিষদ জেলা শাখার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা পরিষদ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের জন্য পোস্টকার্ডে স্বাক্ষর করেন।
মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফা আশরাফি সম্পা’র সঞ্চালনায়  
আলোচনা সভায় অংশ নেন, নারী নেত্রী শীলা রায়, পাঞ্চালী চৌধুরী, অমিতা রায়, সালেহিন চৌধুরী শুভ, আতিফা ইসলাম সাথী, গাজী আফজাল হোসেন, জয়লক্ষী বর্মণ, তৃণা দে প্রমুখ।
জানা গেছে, আসন্ন বাজেটসহ প্রতিটি বাজেটে প্রবৃদ্ধির সমান হারে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে দেশব্যাপী ক্যাম্পেইন করছে দশটি উন্নয়ন সংগঠন। গ্রো, অক্সফাম ও সিএসআরএল-এর সহযোগিতায় চলমান এ ক্যাম্পেইনে প্রধানমন্ত্রী বরাবর সারা দেশ থেকে ৫০হাজার পোস্টকার্ড করা হচ্ছে। উক্ত দাবিতে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি – হাউস সুনামগঞ্জ থেকে ৫হাজার পোস্টকার্ড প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করছে।   (প্রেস বিজ্ঞপ্তি)