জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে উঠোন বৈঠক হয়েছে। বুধবার দুপুরে বেহেলীর প্রত্যন্ত হাওর পাড়ে উলুকান্দি ও যতীন্দ্রপুরে পৃথক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উলুকান্দি গ্রামে হিমাংশু মেম্বারের উঠানে ও পরে যতীন্দ্রপুরে রুপ চাদ দাসের বাড়ীতে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা অনিরুদ্ধ দাস। সাবেক ছ্ত্রালীগ নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস, সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ জুয়েল, ইউনিয়ন আ. লীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় সশীম, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, প্রাক্তন ইউপি সদস্য রাম কুমার, মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাস, জয়নাল আবেদীন, লাল মাহমুদ,সাইদুর রহমান, সুধাংশু দাস, সুধারঞ্জন তালুকদার, সুরঞ্জিত দাস, জানকি নাথ চৌধুরী প্রমুখ। উঠান বৈঠকে দলীয় প্রার্থী ভজন তালুকদার বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।


