পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মা সমাবেশ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ শাখা। গত বুধবার দুপুরে পাগলাবাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ জেলা মাঠ কর্মকর্তা ইউসুফ আলীর পরিচালনায় ও প্রোগ্রাম অফিসার মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষণশ্রী ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান আবদুল ওদুদ, মাঠ কর্মকর্তা নুরুন নবী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার করিমুন নেছা, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ তাহিদ, সাংস্কৃতিককর্মী মনোয়ার হোসেন হিমেল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলাবাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার ও ইসলামিক রিলিফ বাংলাদেশ মাঠ কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ বরকতুজ্জামান।
- দক্ষিণ সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- ভূমি রেকর্ড জরিপ অতিরিক্ত সচিবের বিশ্বম্ভরপুর সেটেলমেন্ট অফিস পরিদর্শন

