ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জয়নাল মিয়া নামের এক সিডি বিক্রেতাকে কারাদন্ড প্রদান ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গলিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান।
শহরের ভিডিও-সিডি বিক্রেতা জয়নাল মিয়াকে দেড় মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অশ্লীল সিডি সংরক্ষণ ও বিপণন করার অপরাধে তাকে এ দন্ডাদেশ দেয়া হয়।
ফুটপাত দখল করে ব্যবসা ও পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সায়েম আহমদকে দু’ হাজার ও একই অপরাধে মাহবুবুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ পন্থায় সিডি বিক্রির অপরাধে শহরের পশ্চিম বাজারের ব্যবসায়ী মানিক মিয়াকে দু’ হাজার, সুশীল দেবনাথকে দু’ হাজার ও প্রনয় আচার্যকে ১হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, এ অভিযান অব্যাহত থাকবে।