তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার বিকালে রহমান মিয়ার বাড়ীর সামনে যোগদান আলোচনা সভায় সদ্য যোগদানকারী কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপস্থিত নেতৃবৃন্দ।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন দক্ষিণ বড়দল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সদস্য হযরত মিয়া, দেলোয়ার, রমিজ, ইকবাল প্রমুখ।
যোগদান আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খাঁন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, আলকাছ উদ্দিন খন্দকার, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল আওয়াল আখঞ্জি, রৌজ আলী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষক সম্পাদক ইউনুছ মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের আলী,দক্ষিণ বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য উম্মর আলী, নুর মিয়া, ডা. তোতা মিয়া, হাছান মিয়া, বদিউজ্জামান, মতিউর রহমান প্রমুখ।
- আ.লীগের জেলা কমিটিকে তাহিরপুর উপজেলা আ.লীগের অভিনন্দন
- ছাতকে স্কুল ছাত্র গিলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


