স্টাফ রিপোর্টার
জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সর্ব বৃহৎ বালি-পাথর মহাল সদর উপজেলার ধোপাজান নদীর বালি মহাল ইজারা, নদী পথে চাঁদা আদায় ও বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিষয়ে জোড়ালো আলোচনা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সভায় ধোপাজান নিয়ে প্রশ্ন উত্থাপন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও বিজিবির ২৮ ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সভায় জানতে চান, ধোপাজান চলতি নদীর বৈধ ইজারাদার কে। কারা সুরমা নদীতে অবৈধভাবে চাঁদা আদায় করছে।
বিজিবির ২৮ ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ সভায় উত্থাপন করেন, ধোপাজান চলতি নদীতে পরিবেশ বিধংসী বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। হাত দিয়ে পাথর উত্তোলনের নির্দেশনা থাকলেও আদালতের নির্দেশ লঙ্ঘন করে মেশিন দিয়েই পাথর উত্তোলন করা হয়। এবিষয়ে পরিবেশবাদী সংগঠনের পক্ষে একটি মামলাও রয়েছে।
বিজিবি কর্মকর্তার এমন প্রশ্নের জবাবে সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন,‘ বোমা মেশিন দিয়ে পূর্বের ইজারাদারই অবৈধভাবে পাথর উত্তোলন করছে ।’
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন,‘ধোপাজানের ইজারাদার নদী এলাকার পরিবেশ ঠিক রেখে যেন নিয়মমাফিক বালি-পাথর উত্তোলন করেন এনিয়ে বিজিবির সিও সাহেব এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহেব কথা বলেছেন।’
বিজিবির ২৮ ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ বলেন,‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এই নদী থেকে অবৈধভাবে বালি পাথর উত্তোলন করার নিষয়ে। কিন্তু খনিজ সম্পদ সম্পদ মন্ত্রণালয় থেকে ইজারাপ্রাপ্ত হয়ে লোকজন আইন লঙ্ঘন করে তাদের নির্দিষ্ট এলাকার বাইরে অবৈধভাবে মেশিন দিয়ে বালি পাথর উত্তোলন করেন। এতে করে নদী এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আইনশৃংখলা সভায় বলেছি কেউ নদীর পরিবেশ নষ্ট করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘আইনশৃংখলা সভায ধোপাজান নদী বালি মহালের ইজারাদার ও বোমা মেশিন দিয়ে বালি পাথর উত্তোলন নিয়ে কথা হয়েছে।’
- জগন্নাথপুরে বন্দুকযুদ্ধে আহত ২ জনকে ঢাকায় প্রেরণ
- জেলায় নিস্ক্রিয় নয় জামায়াত- নানা কৌশলে সক্রিয় রয়েছে বিতর্কিত এই দল


