শহরে ভেজাল বিরোধী অভিযান ভ্রাম্যমাণ আদালতের

স্টাফ রিপোর্টার
খাদ্য পণ্যে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরে বুধবার সকাল ও দুপুরে দুই দফায় অভিযান পরিচালানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেবের নেতৃত্বে শহরের হাজীপাড়া ও নতুন পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদউর্ত্তীণ পণ্য রাখার দায়ে অর্থদন্ড করা হয়েছে।
হাজীপাড়ার মুদি দোকানদার সেলিমকে মেয়াদউর্ত্তীণ পণ্য রাখার দায়ে তিন হাজার টাকা, আব্দুল কাইয়ূমকে তিন হাজার পাঁচ হাজার টাকা, নতুনপাড়ার মুদি দোকানি সুনীল করকে এক হাজার টাকা, ভানু চৌধুরীকে এক হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট  অঞ্জন দাশের নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মুদির দোকান মোল্লা ট্রের্ডাসে মূল্য তালিকা না থাকার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও আজও জহির মিয়া নামের ফল বিক্রেতার দোকানে পঁচা খেজুর বিক্রির দায়ে তাকে এক হাজার টাকা জরিমানা ও পঁচা খেজুর জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানেটারি কর্মকর্তা আব্দুল আলীম ও জেলা মার্কেটিং কর্মকর্তা মো.আব্দুল খালেক খাঁন।