ছাতকের চুরির ঘটনায় পাহারাদারসহ ৩ জনকে পুলিশে সোপর্দ

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে মুদির দোকানে চুরির ঘটনায় বাজারের পাহারাদারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাতে পাহারাদার শফিক (২৭) সহ তার সহযোগি আরো দু’জনকে সন্দেহভাজন হিসেবে পুলিশে সোপর্দ করা হয়। ছাতক থানার এএসআই তরিকুল ইসলাম   
তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ নতুন বাজারেন সানুর আলীর মালিকানাধীন মেসার্স কছির আলী স্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান কোঠার দেয়াল ভেঙ্গে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সানুর আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকানকোঠা তালাবদ্ধ করে বাড়িতে চলে যান তিনি। চোরেরা দোকান ঘরের পেছনের দেয়াল ভেঙ্গে নগদ ৮৭ হাজার, ১৪ কাটন বেনসন, ১০ কাটন গোল্ডলিফ ও ৩০ কাটন ক্যাপ্টেন সিগারেটসহ আড়াই লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বাজারে নিয়মিত পাহারাদার থাকা অবস্থায় দোকানে চুরি সংঘটিত হওয়ায় বাজারের ব্যবসায়িদের মধ্যে বিরাজ করছে আতংক। শুক্রবার দুপুরে ছাতক থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।