বিশ্বম্ভরপুর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিশ্বম্ভরপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে উপজেলা বিএনপি আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক মো. হারুনুর রশিদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুল কদ্দুছ, সৈয়দ রমিজ উদ্দিন, দিলনুর আহমেদ দিলু, যুবদলের যুগ্ম আহবায়ক কবির আহমদ, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মো. রফিক মেম্বার, সেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা সৈয়দ আকরাম হোসেন, জুনায়েদ আহমেদ জুনু, সাঈদ খোকন, সাহাব উদ্দিন, আলী আকবর, নাছির উদ্দিন, সোহাঙ্গীর , শাহিদুল ইসলাম, খায়রুজ্জামান শিমুল প্রমুখ।
- ছাতকের চুরির ঘটনায় পাহারাদারসহ ৩ জনকে পুলিশে সোপর্দ
- নদীগর্ভে বিলীন হওয়ার পথে দোয়ারাবাজার ছাতকের যোগাযোগের একমাত্র রাস্তা- হুমকির মুখে উপজেলা সদরের বিস্তীর্ণ এলাকা


