স্টাফ রিপোর্টার
নতুন কমিটি গঠন উপলক্ষে শহরে আনন্দ মিছিল ও সমাবেশে করেছেন পৌর যুবলীগের আহবায়ক কমিটির নেতাকর্মীরা। রবিবার দুপুরে রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রমিজ বিপণীতে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূর, যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু, সদর উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, যুগ্ম আহবায়ক মহিবুর রহমান মহিব, পৌর যুবলীগের সদস্য সৈয়দ গোলাম জিলানী ইমন, দ্বিগবিজয় চৌধুরী রিংকু, হাসানুজ্জামান ইস্পাহানী, সাদ্দাম হোসেন সৈরভ, সুমন সরকার, সোহেল বখত, জেলা ছাত্রলীগ নেতা দিপংকর কান্তি দে প্রমুখ।
- আজ জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব
- ডিসি’র কাছে শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ- স্কুল ক্যাম্পাসে দোকান, নিরাপত্তা বিঘ্নিত


