জগন্নাথপুর অফিস
গত ২৮ মে পঞ্চমধাপে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলার ছয় চেয়ারম্যানের শপথ ২৮ জুন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর থেকে শুরু হবে নতুন পরিষদের পথচলা।
জগন্নাথপুর উপজেলার যারা শপথ নিবেন তাঁরা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, পাটলী ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া, আশারকান্দি ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান শাহ আবু ঈমানী, পাইলগাঁও ইউনিয়নে নবাগত চেয়ারম্যান মখলিছুর রহমান। নির্বাচিত চেয়ারম্যানদের ছয়জনই যুক্তরাজ্য প্রবাসী। ভোটে জিতে তাদের মধ্যে চারজনই উড়াল দেন লন্ডনে। শপথের খবর পেয়ে তারা দেশে কয়েকদিনের মধ্যে চলে আসবেন বলে তাদের ঘনিষ্টজনরা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির ২৮ জুন জগন্নাথপুরের ছয় চেয়ারম্যানদের শপথ গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন,‘নির্বাচিত সকল চেয়ারম্যানই আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আমরা তাদেরকে শপথের দিনক্ষণ জানিয়ে দেব। ৩ জুলাই ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ জগন্নাথপুরে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার আট ইউনিয়নের মধ্যে আইনি জটিলতায় মীরপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। রানীগঞ্জ ইউনিয়নের নির্বাচত ৬ষ্ঠধাপে অনু্ষ্িঠত হওয়ায় এধাপের ফলাফল গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। অপর ছয়টি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশিত হওয়ায় ২৮ জুন শপথের দিন ঠিক করা হয়। এছাড়াও ৩ জুলাই ছয় ইউনিয়নের ৫৪জন নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) ও ১৮ জন নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শপথগ্রহণের মধ্যে দিয়ে নতুন পরিষদের পথচলা শুরু হবে।
- ধর্মপাশায় নবনির্বাচিত ইউপি সদস্য কারাগারে
- সড়ক দুর্ঘটনায় হরেন্দ্র তালুকদার মৃত্যু মামলা চালকের ৫ বছরের সশ্রম কারাদণ্ড-


