দিরাই-শাল্লা উপজেলা সদর তিনদিন ধরে বিদ্যুৎহীন

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপজেলা গত তিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে দুই উপজেলা সদরসহ আশপাশের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুতের অভাবে মোটর দিয়ে পানি তুলতে না পারায় গেরস্থালী কাজে চরম সমস্যায় পড়েছেন বহু বাসা-বাড়ির মানুষ।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে সকল কম্পিউটারের ব্যবসা প্রতিষ্ঠান। বিদ্যুতের অভাবে ফ্রিজের সকল মাছ,মাংস ও সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। গরেম অতীষ্ট হয়ে পড়ছেন গ্রাহকরা।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন,‘গত ৩৬ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা সদর এলাকা। বিদ্যুতের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জনজীবন বিপর্যন্ত হয়ে  পড়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন দিরাই-সুনামগঞ্জ লাইনে ফল্ট হয়েছে। তারা মেরামতের চেষ্টা করছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার সময় আধঘণ্টার মত বিদ্যুৎ সরবরাহ ছিল। পরে আবারো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।’
দিরাই আবাসিক বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেনের সাথে কথা বলতে চাইলে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।