স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের উকিল পাড়া প্রেসক্লাব মিনালয়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এহসান আহমদ ও মহিবুর রহমান মুহিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান
সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাশ, নূরুল ইসলাম বজলু, অ্যাড. রওনক আহমদ, অ্যাড. কল্লোল তালুকদার চপল।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া, পুলক আহমদ, পিন্টু বণিক, বকুল তালুকদার, আজিজুল আলম অপু, রুপন মিয়া, অলিউর নবী, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, রাসেল আহমেদ, জুনেদ আহমদ, নাজিম উদ্দিন, অ্যাড. আমিরুল ইসলাম, রেজাউল করিম, ফারুখ আহমদ, কাওছার আহমেদ, সিলমান হোসেন, সহিবুর রহমান, নজরুল ইসলাম, ডালাস চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য কে এম শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- জগন্নাথপুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলায় আহত ৩
- ছাতকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফ্লেক্সিলোডের ডিষ্ট্রিবিউটর আহত ৩ লক্ষ টাকা খোয়া


