ছাতকে আটককৃত কারেন্ট জাল ভষ্মিভুত

ছাতক প্রতিনিধি
ছাতকে বিভিন্ন হাওর থেকে আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল প্রকাশ্যে পুড়ানো হয়েছে। রোববার সকালে উপজেলা চ্ত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের উপস্থিতিতে আটককৃত দু’লক্ষাধিক টাকা মুল্যের প্রায় আড়াই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হয়। গত এক সপ্তাহ ধরে   বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল আটক করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলম। জাল পুড়ানোর সময় মৎস্য কর্মকর্তাসহ অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ সায়বাদিক আমিনুল ইসলাম আজির উপস্থিত ছিলেন।