ছাতক প্রতিনিধি
ছাতকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যবসায়ি মানিক মিয়া ১০দিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানিক মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। গত ১৭ জুন ভোরে ছাতক সিমেন্ট কারখানার ৪নং এলাকায় সে হামলার শিকার হয়। সে শহরের নোয়ারাই এলাকার ইন্তাজ আলীর পুত্র। এ ঘটনায় ওই দিন আহতের ভাই ইদ্রিছ আলী বাদী হয়ে
নোয়ারাই-ইসলামুপুর এলাকার আলম, জয়নাল, মকবুল, সামছুল আলম, জাকির হোসেন, রাজা, আশিক মিয়া ও নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের রুবেলের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও অভিযোগটি থানায় এফআইআরভুক্ত করা হয়নি এবং জড়িতদের গ্রেফতার করাও সম্ভব হয়নি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ভোরে গরু ক্রয় করার উদ্দেশ্যে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় মানিক মিয়া। ছাতক সিমেন্ট কারখানার ৪ নং এলাকায় পৌছলে দিয়াশলাই চাওয়ার অজুহাতে কতিপয় দুর্বৃত্ত তার গতিরোধ করে হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা ৪০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
- তারিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
- জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা


