জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন ও মোটরযান অধ্যাদেশ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠান মোটরসাইকেল চালককে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
রূপনগর শাড়ি ঘর ২৫ হাজার টাকা, হাবিব
ট্রেডার্স ২০ হাজার টাকা, নেক্সট সুপার ষ্টোর ৫ হাজার টাকা, শাহপরান ষ্টোর ৫ হাজার টাকা, ইসলাম ব্রাদার্স ১০ হাজার টাকা,হাবিব ভেরাইটিজ ষ্টোর-৩ ২০ হাজার টাকা,তালুকদার রেষ্টুরেন্ট ২ হাজার টাকা,মিতালী রেষ্টুরেন্ট ৩ হাজার টাকা, রিফাত এন্ড কোং ৫ হাজার টাকা ব্যবসায়ী আতাউর রহমান ১০ হাজার টাকা মোটরযান আইনে মোটরসাইকেল মালিক সাজিদুর রহমান ও রুহিত মিয়া কে ৫০০ টাকা জরিমানা করা হয়।


