বাংলাদেশ সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

সু.খবর ডেস্ক
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। গত সোমবারই খবরটি প্রকাশিত হয়েছে। নতুন খবর এই সফরে ইংল্যান্ড ক্রিকেট দল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওয়ানডে সিরিজ শুরুর আগে ৪ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে ইংল্যান্ড। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রামে দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি হবে ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি
তারিখ                                ম্যাচ                              ভেন্যু

৪ অক্টোবর                    এক দিনের প্রস্তুতি ম্যাচ                 ফতুল্লা

৭ অক্টোবর                    প্রথম ওয়ানডে                           মিরপুর

৯ অক্টোবর                   দ্বিতীয় ওয়ানডে                          মিরপুর

১২ অক্টোবর                 তৃতীয় ওয়ানডে                           চট্টগ্রাম

১৪-১৭ অক্টোবর             দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ                চট্টগ্রাম

২০-২৪ অক্টোবর              প্রথম টেস্ট                               চট্টগ্রাম

২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট                          মিরপুর