মাও.মুহাম্মদ এমদাদুল হক
আমরা কতটুকু রমজানের হক আদায় করেছি তার হিসাব নিজেই কষতে হবে। মাগফেরাত এর জন্য বেশি বেশি দোয়া করা বেশি বেশি তওবা করা নিজের মা, বাবা, আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছেন তাদের মাগফেরাতের জন্য দেয়া করা। হাদিস শরীফে এসেছে রমজানে প্রতিদিন রোজাদারের যে কোনো একটা দেয়া কবুল হয়। তাহলে দেখা যায়, প্রথম দিকে যেভাবে মসজিদে নামাজিদের উপস্থিত পাওয়া যায়, কিন্তু রোজাও বাড়তে থাকে নামাজিও কমতে থাকে। এটাই দৃশ্যমান। একদল মানুষ ইফতারি নিয়ে এমনভাবে ব্যস্ত থাকেন যে অন্য সব কিছু ভুলেই যান? হাদিস শরীফে এসেছে হযরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত হযরত মুহাম্মদ (সা.) বলিয়াছেন তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি কোন রোজাদারকে সেহরী খাবায়, অথবা ইফতার করায় তাহলে সারাদিন রোজা রেখে যে ছোয়াব হবে তার সমপরিমাণ ছোয়াব ঐ ইফতার কারানেওয়ালার আমল নামায় দেয়া হবে। এই হাদিসের সুত্র ধরেই মুলত ইফতার মাহফিল এর আয়োজন শুরু হয়েছে। মেয়ের বাড়ীতে ইফতারি দেয়ার প্রথা শুরু হয়েছে। আল হামদুলিল্লাহ, আল্লাহ যেন সকলের নেক নিয়ত কবুল করেন।
রমজান মাসের সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনের চর্চা করা, বেশী বেশী করে কোরআন তেলাওয়াত করা, আল হামদুলিলাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে পঠিত কিতাব /বই হচ্ছে আল কোরআন, এর চাইতে বেশী কোন বই কিতাব পড়া হয় না। আজ সকল মসজিদে কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন পড়া হয়। বাংলাদেশের অধিকাংশ মাদরাসা, মসজিদে, স্কুল, কলেজে, রমজান উপলক্ষ্যে কোরআনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সহিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য। অনেক জায়গায় বয়স্ক মহিলাদের জন্য এবং, ¯ু‹ল, কলেজে, মাদরাসা ছাত্রীদের জন্য আলাদা কোরআন শিক্ষার ব্যবস্থা চালু হয়েছে।
লেখক. প্রিন্সিপাল হযরত খাদিজাতুল কুবরা ইসলামিয়া বালিকা মাদরাসা আপ্তাবনগর, সুনামগঞ্জ।


